মেসবাহুল উলূম সালাফিয়্যাহ মাদরাসা

আল জামি'আহ আস সালাফিয়্যাহ কর্তৃক পরিচালিত - নিবন্ধন নংঃ ২৫০০০৫৪

আলোর পথে, সত্যের পথে, ইসলামের পথে

পরিচিতি

মেসবাহুল উলূম সালাফিয়্যাহ মাদরাসা একটি অলাভজনক এবং আহলুল হাদিস মানহাজ ভিত্তিক ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শিক্ষা বাণিজ্যের পরিবর্তে কুরআন ও সহীহ সুন্নাহভিত্তিক বিশুদ্ধ দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয় নিশ্চিত করা হয়। এখানে শিক্ষার্থীদের নৈতিকতা, জ্ঞান ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সুশৃঙ্খল ও মানসম্মত শিক্ষা প্রদান করা হয়।

ইতিহাস

প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামী শিক্ষার প্রচার ও প্রসারের লক্ষ্যে। প্রতিষ্ঠার পর থেকে এটি অসংখ্য শিক্ষার্থীকে ইসলামী ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করেছে।

লক্ষ্য ও উদ্দেশ্য

  • পবিত্র কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে বিশুদ্ধ ইসলামী শিক্ষা প্রদান।
  • সমাজে প্রচলিত সর্বপ্রকার শিরক বিদয়াত কে বর্জন করে তাওহীদ ও সুন্নাহর বাস্তবায়ন করা।
  • শিক্ষার্থীদের মাঝে উত্তম চরিত্র, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটানো।
  • দ্বীন ও দুনিয়ার কল্যাণে উপকারী, আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা।
  • সমাজ, দেশ ও জাতির কল্যাণে ইতিবাচক অবদান রাখতে সক্ষম নেতৃত্ব সৃষ্টি করা।
  • ইসলামী আদর্শ ও সুশিক্ষার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে ভূমিকা রাখা।

শিক্ষাগত কার্যক্রম

মাদরাসায় নূরানী, হিফজ, কিতাব ও সালাফিয়্যাহ কারিকুলামের বিভিন্ন বিভাগে পাঠদান করা হয়। এছাড়াও শিশু শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত আধুনিক একাডেমিক শিক্ষার ব্যবস্থা রয়েছে, যাতে শিক্ষার্থীরা দ্বীনি ও জাগতিক উভয় শিক্ষায় সমৃদ্ধ হতে পারে।

অবস্থান

ঠিকানা: পশ্চিম গোলমুন্ডা, জলঢাকা, নীলফামারী-৫৩৩০, বাংলাদেশ।

প্রশাসন

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ডোনারদের সংক্ষিপ্ত পরিচিতি

প্রতিষ্ঠাতা ও ডোনার
জনাব মোঃ রফিকুল ইসলাম

প্রতিষ্ঠাতা ও ডোনার

জলঢাকা, নীলফামারী।

প্রতিষ্ঠাতা
জনাব মোঃ শফিকুল ইসলাম

প্রতিষ্ঠাতা

জলঢাকা, নীলফামারী।

প্রতিষ্ঠাতা
জনাব মোঃ গোলাম মস্তাফা

প্রতিষ্ঠাতা

জলঢাকা, নীলফামারী।

প্রতিষ্ঠাতা ও ডোনার
জনাব মোঃ হালিমুর রহমান

প্রতিষ্ঠাতা ও ডোনার

জলঢাকা, নীলফামারী।

ডোনার
জনাব মোঃ নজরুল ইসলাম

ডোনার

জলঢাকা, নীলফামারী।

ডোনার
জনাব মোঃ আফজাল হোসেন

ডোনার

জলঢাকা, নীলফামারী।

প্রতিষ্ঠাতা
জনাব মোঃ দেলাবর রহমান

প্রতিষ্ঠাতা

জলঢাকা, নীলফামারী।

প্রশাসন

প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও শিক্ষকবৃন্দের সংক্ষিপ্ত পরিচিতি।

প্রধান উপদেষ্টা ও পরিচালক
শাইখ সাইফুজ্জামান সালাফী

প্রধান উপদেষ্টা ও পরিচালক

অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক, ছিট মীরগঞ্জ শালন গ্রাম কামিল মাদরাসা।

জলঢাকা, নীলফামারী।

সহকারী পরিচালক ও ক্যাশিয়ার
ইঞ্জিঃ মাজেদুল ইসলাম

সহকারী পরিচালক ও ক্যাশিয়ার

সফটওয়্যার ইঞ্জিনিয়ার

জলঢাকা, নীলফামারী।

Chairman
আলহাজ্ব হাসানুর রহমান

সভাপতি

প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় দক্ষ ও অভিজ্ঞ।

জলঢাকা, নীলফামারী।

Principal
হাফেজ মাওলানা মোঃ সাদ উদ্দিন

প্রধান শিক্ষক

শিক্ষা ও প্রশাসনে দক্ষ ও নিবেদিতপ্রাণ।

সহকারী শিক্ষক
মাওলানা আব্দুল আজিম

সহকারী শিক্ষক

আবাসিক ছাত্রদের সুশৃঙ্খল জীবন গঠন ও নৈতিক বিকাশে নিবেদিত

সহকারী শিক্ষক
মাওলানা আবু রায়হান

সহকারী শিক্ষক

শিক্ষার্থীদের নৈতিক ও মানসিক বিকাশে অগ্রণী।

মাদরাসার বৈশিষ্ট্যসমূহ

ইসলামী আদর্শ, মানসম্মত শিক্ষা ও সুশৃঙ্খল পরিবেশের সমন্বয়ে আমাদের মাদরাসার বিশেষ বৈশিষ্ট্যসমূহ তুলে ধরা হলো।

অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান

এটি একটি অলাভজনক ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শিক্ষা বাণিজ্য করা হয় না।

কুরআন ও সুন্নাহভিত্তিক শিক্ষা

পবিত্র কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে বিশুদ্ধ দ্বীনি শিক্ষা প্রদান করা হয়।

অভিভাবক সমাবেশ

শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতি, শৃঙ্খলা ও সার্বিক উন্নয়ন বিষয়ে অভিভাবকদের সাথে নিয়মিত মতবিনিময় ও দিকনির্দেশনার জন্য অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাসিক পরীক্ষা

শিক্ষার্থীদের পাঠ্যবিষয়ের নিয়মিত অগ্রগতি মূল্যায়নের জন্য প্রতি মাসে মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় এবং শিক্ষার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সিলেবাস ভিত্তিক শিক্ষা

সরাসরি শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ (হাফি.)-এর সিলেবাস অনুযায়ী পাঠদান করা হয়।

আবাসিক ও একাডেমিক ব্যবস্থা

আবাসিক ও একাডেমিক উভয় ব্যবস্থায় সুশৃঙ্খল শিক্ষা প্রদান করা হয়।

নৈতিক ও চরিত্র গঠন

শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অভিজ্ঞ শিক্ষকবৃন্দ

যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকবৃন্দের মাধ্যমে মানসম্মত পাঠদান করা হয়।

সাপ্তাহিক কার্যক্রম

সাপ্তাহিক ইসলাহুল বায়ানসহ বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হয়।

আবাসিক ব্যবস্থা

সুশৃঙ্খল, নিরাপদ ও মানসম্মত আবাসিক পরিবেশে শিক্ষার্থীদের দ্বীনি ও নৈতিক শিক্ষা নিশ্চিত করা হয়।

অতিরিক্ত পাঠদান

আবাসিক ছাত্রদের সকাল, বিকাল ও রাতে নিয়মিত অতিরিক্ত পাঠদান প্রদান করা হয়।

উন্নত আবাসিক ব্যবস্থা

পরিচ্ছন্ন, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ উন্নতমানের আবাসিক ব্যবস্থা নিশ্চিত করা হয়।

কুরআন ও তাজবীদ

কুরআন মুখস্থকরণ ও সহীহ তাজবীদ শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

শিক্ষা কার্যক্রম

নূরানী, হিফজ, কিতাব ও সালাফিয়্যাহ কারিকুলামসহ বিভিন্ন বিভাগে পাঠদান।

নূরানী বিভাগ

শিশুদের জন্য কুরআন শিক্ষা ও মৌলিক ইসলামী জ্ঞান।

হিফজ বিভাগ

কুরআন মুখস্থ ও তাজবিদ শিক্ষা।

কিতাব বিভাগ

আরবি ভাষা, নাহু-সরফ (আরবি ব্যাকরণ), ফিকহ, হাদিস, তাফসিরসহ ইসলামী জ্ঞানবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে পাঠদান করা হয়। এ বিভাগে বিশেষভাবে মিশকাতুল মাসাবীহ, বুলূগুল মারাম, সহীহ বুখারী ও সহীহ মুসলিম শরীফ সহ গুরুত্বপূর্ণ হাদিসগ্রন্থসমূহ অধ্যয়ন করানো হয়। পাশাপাশি আরবি ব্যাকরণ (নাহু ও সরফ) অত্যন্ত যত্নসহকারে শিক্ষাদান করা হয়, যাতে শিক্ষার্থীরা আরবি ভাষায় দক্ষতা অর্জন করতে পারে।

সালাফিয়্যাহ কারিকুলাম

বাংলাদেশের স্বতন্ত্র কওমি শিক্ষা বোর্ড রাবিতাতুল মাদারিস আস-সালাফিয়্যাহ-এর অনুমোদিত কারিকুলাম অনুযায়ী পাঠদান করা হয়। এই কারিকুলামের মাধ্যমে কুরআন-সুন্নাহভিত্তিক বিশুদ্ধ ইসলামী শিক্ষা ও আদর্শ নৈতিক চরিত্র গঠনের ওপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়।

সাপ্তাহিক ইসলাহুল বায়ান

  • প্রতি বৃহস্পতিবার নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়
  • পবিত্র কুরআন তেলাওয়াত
  • ইসলামিক গজল পরিবেশনা
  • ইসলামিক বক্তব্য উপস্থাপন
  • হাদিছ পাঠ
  • বিভিন্ন প্রতিযোগিতামূলক আয়োজন
  • বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

ভর্তি নির্দেশিকা

ভর্তির জন্য নির্ধারিত সময়ে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য অফিসে যোগাযোগ করুন।

যোগাযোগ
  • প্রধান উপদেষ্টা ও পরিচালকঃ 01719668389
  • সহকারী পরিচালক ও ক্যাশিয়ারঃ 01770554970
  • অফিসঃ 01817829831

শিক্ষার্থী তথ্য

শিক্ষার্থীদের কৃতিত্ব, অর্জন ও সাফল্যের সংক্ষিপ্ত বিবরণ।

অর্জন

  • বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক ইভেন্টে নিয়মিত অংশগ্রহণ
  • বিভিন্ন প্রতিযোগিতায় সফলভাবে অংশগ্রহণ
  • কুরআন তেলাওয়াত ও ইসলামিক বক্তব্য প্রতিযোগিতায় সাফল্য অর্জন
  • শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ উন্নয়নে বিশেষ অগ্রগতি
  • আবাসিক শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও প্রশিক্ষণে উন্নয়ন

সনদ ও ফলাফল

শিক্ষার্থীদের সনদ ও ফলাফল প্রকাশিত হলে এখানে দেখানো হবে।

নোটিশ ও সংবাদ

সাম্প্রতিক নোটিশ, সংবাদ, ইভেন্ট ও গুরুত্বপূর্ণ ঘোষণা।

সর্বশেষ নোটিশ

সর্বশেষ সংবাদ

গুরুত্বপূর্ণ ঘোষণা

কার্যক্রম

বিভিন্ন ইসলামিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমের বিবরণ।

ইসলামিক মাহফিল

প্রতি বছর ইসলামিক মাহফিল ও বিশেষ ধর্মীয় অনুষ্ঠান আয়োজন।

কুরআন প্রতিযোগিতা

শিক্ষার্থীদের জন্য কুরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতা।

বার্ষিক অনুষ্ঠান

বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

যোগাযোগ

প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের তথ্য ও সোশ্যাল লিঙ্কসমূহ।

ঠিকানা: পশ্চিম গোলমুন্ডা, জলঢাকা, নীলফামারী-৫৩৩০, বাংলাদেশ।
মোবাইল: 01770554970 অথবা 01719668389
ইমেইল: mazedulislam4970@gmail.com
WhatsApp: WhatsApp

ব্লগ ও পোস্ট

নোটিশ, সংবাদ, ইভেন্ট, ভর্তি, ফলাফল ও আর্টিকেলসহ সকল পোস্ট এখানে দেখুন।

জনপ্রিয় পোস্ট
ক্যাটাগরি অনুসারে

ভাষা নির্বাচন

ওয়েবসাইটের ভাষা পরিবর্তন করুন: বাংলা (ডিফল্ট) অথবা ইংরেজি।

ডিফল্ট ভাষা: বাংলা

English version is also available.